উদ্দীপকে উল্লিখিত 'সুরমা ব্যাংক লি.' সংগঠন কাঠামোর ভিত্তিতে কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সংগঠন কাঠামোর ভিত্তিতে সুরমা ব্যাংক লি. হলো একটি শাখা ব্যাংক।শাখা ব্যাংকিং পদ্ধতিতে একাধিক শাখার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ পদ্ধতিতে প্রতিটি শাখা অফিসই কেন্দ্রীয় অফিসের নিয়ন্ত্রণে থাকে। যুক্তরাজ্যে এরূপ ব্যাংকের উৎপত্তি হওয়ায় একে ব্রিটিশ ব্যাংকিং পদ্ধতিও বলা হয়।উদ্দীপকে সুরমা ব্যাংক লি.-এর কার্যক্রম সম্বন্ধে বলা হয়েছে। জনগণকে বৃহৎ পরিসরে ব্যাংকিং সেবা প্রদান ও মুনাফা অর্জনের লক্ষ্যে ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাংকটি কার্যক্রম প্রসারিত করছে। অনেকগুলো শাখা অফিসের মাধ্যমে এটি কার্যক্রম পরিচালনা করছে। সাধারণত শাখা ব্যাংকের কার্যক্রম দেশে- বিদেশে বিস্তৃত থাকে। উদ্দীপকেও সুরমা ব্যাংক দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। তাই বলা যায়, সুরমা ব্যাংক লি.একটি শাখা ব্যাংক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'সুরমা ব্যাংক লি.' সংগঠন কাঠামোর ভিত্তিতে কোন ধরন…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর