'ব্যাংক কর্তৃপক্ষ কর্তৃক তাৎক্ষণিকভাবে নগদ অর্থ পরিশোধে অস্বীকৃতি জানানোই স্বাভাবিক'- উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে চেকটি দাগকাটা চেক হওয়ার কারণে 'ব্যাংক কর্তৃপক্ষ কর্তৃক তাৎক্ষণিকভাবে নগদ অর্থ পরিশোধে অস্বীকৃতি জানোনোই স্বাভাবিক' উক্তিটি যথার্থ।দাগকাটা চেক বলতে কোনো চেকের বাম প্রান্তের উপরিভাগে আড়াআড়ি দুটি সমান্তরাল রেখা আঁকা চেককে বোঝায়। এ চেকের অর্থ ব্যাংকনগদে না দিয়ে প্রাপকের ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করে। উদ্দীপকে মিসেস সুলতানা তার দেনাদার মিসেস জাকিয়ার নিকট হতে একটি দাগকাটা চেক পান। তিনি দীর্ঘদিন পর চেকটি ব্যাংকে উপস্থাপন করলে ব্যাংক কর্তৃপক্ষ তাৎক্ষণিক নগদ টাকা প্রদানে অপারগতা জানায়।দাগকাটা চেকের অর্থ ব্যাংক সাধারণত সরাসরি পরিশোধ করে না। মিসেস সুলতানা দাগকাটা চেকটি তার ব্যাংক হিসাবে জমা দিলে পরবর্তীতে তিনি উক্ত হিসাব থেকে অর্থ উত্তোলন করতে পারবেন। অন্য দৃষ্টিকোণ থেকে দেখা যায়, তিনি চেকটি পেয়েছেন ০১-০৬-২০১৬ তারিখে এবং জমা দিয়েছেন ০১-০১-২০১৭ তারিখে। অর্থাৎ চেকের আইনগত মেয়াদ (৬ মাস) পার হয়ে যাওয়ার কারণেও তিনি এ চেকের অর্থ তার ব্যাংক হিসাবের মাধ্যমে উত্তোলন করতে পারবেন না। তাই বলা যায়, মিসেস সুলতানার চেকের অর্থ পরিশোধে ব্যাংক স্বাভাবিকভাবেই অস্বীকৃতি জানিয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
'ব্যাংক কর্তৃপক্ষ কর্তৃক তাৎক্ষণিকভাবে নগদ অর্থ পরিশোধে অস্বীকৃতি জ…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর