উদ্দীপকে উল্লিখিত মিসেস সুলতানা তার দেনাদারের নিকট হতে কোন ধরনের দাগকাটা চেক পেয়েছিলেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে মিসেস সুলতানা তার দেনাদারের নিকট হতে সাধারণভাবে দাগকাটা চেক পেয়েছিলেন।চেকের প্রকৃতি অনুযায়ী দাগকাটা চেককে দুই ভাগে ভাগ করা যায়। প্রথমত, সাধারণভাবে দাগকাটা চেক এবং দ্বিতীয়ত বিশেষভাবে দাগকাটা চেক। সাধারণভাবে দাগকাটা চেকের ক্ষেত্রে দাগের মাঝে কোনো ব্যাংকের নাম লিখা থাকে না। তবে "এন্ড কোং" বা এরূপ কোনো শব্দ সংক্ষেপের উল্লেখ থাকতে পারে।উদ্দীপকে মিসেস সুলতানা তার দেনাদার মিসেস জাকিয়ার নিকট হতে ৫০ হাজার টাকার একটি চেক পান। চেকটির উপরিভাগে বাম কোণে দুটি আড়াআড়ি সমান্তরাল রেখা রয়েছে। রেখাদ্বয়ের মাঝখানে "এন্ড কোম্পানি" শব্দ সংক্ষেপে লেখা আছে। অর্থাৎ আড়াআড়ি দুই দাগের মাঝে কোনো ব্যাংকের নাম উল্লেখ করে শর্তারোপ করা হয়নি। চেকে আড়াআড়ি দুটি সমান্তরাল রেখা ও "এন্ড কোম্পানি" শব্দদ্বয় থাকার বিষয়টি সাধারণ দাগকাটা চেকের বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং, মিসেস সুলতানা কর্তৃক গৃহীত চেকটি সাধারণভাবে দাগকাটা চেক ছিল।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মিসেস সুলতানা তার দেনাদারের নিকট হতে কোন ধরনের দা…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর