উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি কি জনাব সাফির ছোট ভাইয়ের নিকট হতে উপযুক্ত জামানত গ্রহণ করেছে বলে মনে করো? তুলানমূলক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি জনাব সাফির ছোট ভাইয়ের নিকট থেকে উপযুক্ত জামানতই গ্রহণ করেছে বলে আমি মনে করি। ব্যাংক সাধারণত দুই ধরনের জামানতের বিপরীতে গ্রাহকদের ঋণ প্রদান করে থাকে। প্রথমত, অব্যক্তিগত জামানত এবং দ্বিতীয়ত, ব্যক্তিগত জামানত। অব্যক্তিগত জামানতের ক্ষেত্রে ঋণগ্রহীতাকে স্থাবর ও অস্থাবর সম্পত্তি ব্যাংকে জামানত রাখতে হয়। অন্যদিকে, ব্যক্তিগত জামানতের ক্ষেত্রে ঋণগ্রহীতার নিজস্ব সুনাম, খ্যাতি ও দক্ষতা জামানত হিসেবে গণ্য করা হয়।উদ্দীপকে জনাব সাফি ব্যাংক হতে ব্যক্তিগত জামানতের বিপরীতে ঋণ গ্রহণ করেন। অন্যদিকে, তার ছোট ভাই একই ব্যাংক হতে কারখানার দলিল ব্যাংকে জামানত রেখে ঋণ গ্রহণ করেন। অর্থাৎ ব্যাংকটি জনাব সাফির ছোট ভাইকে অব্যক্তিগত জামানতের বিপরীতে ঋণ প্রদান করেছে।ব্যাংকের এই দু'ধরনের জামানতের মধ্যে জনাব সাফির জামানতটি অধিক ঝুঁকিপূর্ণ। কেননা, জনাব সাফির ক্ষেত্রে কোনো প্রকার সম্পত্তি বন্ধক রাখা হয়নি। যদি জনাব সাফি ঋণের অর্থ পরিশোধ করতে না পারেন, তাহলে ব্যাংক চাইলেও জনাব সাফির সম্পদ বাজেয়াপ্ত করতে পারবে না। অপরদিকে, জনাব সাফির ছোট ভাই ঋণের অর্থ পরিশোধ করতে না পারলে তার কাছ থেকে জামানতকৃত কারখানার দলিল ব্যাংক চাইলেই বাজেয়াপ্ত করে মেয়াদি ঋণ আদায়ের ব্যবস্থা করতে পারবে। আবার, জনাব সাফির ছোট ভাই ঋণ পরিশোধে অসমর্থ হলে ব্যাংক তার জামানতটি নিলামে বিক্রয় করে ঋণের অর্থ সংগ্রহ করতে পারবে। সুতরাং এ সকল বিষয় পর্যালোচনা করে বলা যায়, ব্যাংক জনাব সাফির ছোট ভাইয়ের কাছ থেকে উপযুক্ত জামানতই গ্রহণ করেছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটি কি জনাব সাফির ছোট ভাইয়ের নিকট হতে উপযুক্…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর