উদ্দীপকে ব্যাংকটি জনাব সাফিকে কোন ধরনের জামানতের বিপরীতে ঋণ দিয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ব্যাংকটি জনাব সাফিকে ব্যক্তিগত জামানতের বিপরীতে ঋণ দিয়েছে।ব্যক্তিগত জামানতের ক্ষেত্রে ঋণগ্রহীতা সম্পত্তি বন্ধক না দিয়ে নিজস্ব ও ব্যবসায়িক সুনাম, দক্ষতা ও খ্যাতি গ্যারিন্টি বা নিশ্চয়তা হিসেবে প্রদান করে। কখনও কখনও ঋণগ্রহীতা তৃতীয় কোনো ব্যক্তির মাধ্যমে নিশ্চয়তার ব্যবস্থা করে দেন।উদ্দীপকে জনাব সাফি ও তার বন্ধু জনাব রাফি দু'জনই সততা, দক্ষতা ও সুনামের সাথে ব্যবসায় পরিচালনা করে আসছেন। জনাব সাফি ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছেন। এক্ষেত্রে তার বন্ধু জনাব রাফি ব্যাংকটিকে প্রদত্ত ঋণের বিপরীতে নিশ্চয়তা প্রদান করেছেন। অর্থাৎ জনাব সাফি তার ঋণের বিপরীতে কোনো প্রকার সম্পত্তি বন্ধক বা জামানত রাখেননি। উক্ত ঋণের ক্ষেত্রে তার বন্ধুর ব্যক্তিগত সুনাম ও সততাকে জামানত হিসেবে ব্যাংক গ্রহণ করেছে। সুতরাং বলা যায়, তৃতীয় পক্ষের নিশ্চয়তার মাধ্যমে অর্থাৎ ব্যক্তিগত জামানতের বিপরীতে জনাব সাফি ঋণ গ্রহণ করেছেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ব্যাংকটি জনাব সাফিকে কোন ধরনের জামানতের বিপরীতে ঋণ দিয়েছে?…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর