উদ্দীপকের 'কর্ণফুলী ব্যাংক লি.' কার্যাবলির ধরন বিবেচনায় কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে কার্যাবলির ধরণ বিবেচনায় কর্ণফুলী ব্যাংক লি. হলো একটি বাণিজ্যিক ব্যাংক।বাণিজ্যিক ব্যাংক বলতে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত ব্যাংকেই বোঝায়। এ ধরনের ব্যাংকসমূহ স্বল্পসুদে জনগণের কাছ থেকে আমানত হিসেবে অর্থ সংগ্রহ করে। আবার, অধিক সুদে এ অর্থ অন্যদের ঋণ দেয়। উদ্দীপকে কর্ণফুলী ব্যাংক লি., মুনাফা অর্জনের উদ্দেশ্যে আমানত গ্রহণ ও ঋণদান কার্যক্রম পরিচালনা করে। ব্যাংকটি বিশেষ শাখার মাধ্যমে প্রত্যয়পত্র ইস্যু, বিনিময় বিল বাট্টাকরণ প্রভৃতি কার্যক্রম সম্পাদন করে থাকে। এ ধরনের কাজ সম্পাদনের মাধ্যমে ব্যাংকটি সুনাম অর্জন করছে। এখানে কর্ণফুলী ব্যাংক লি. মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত ও পরিচালিত হচ্ছে। তাই এটি একটি বাণিজ্যিক ব্যাংক। কেননা, বাণিজ্যিক ব্যাংকই কেবল মুনাফা অর্জনের লক্ষ্যে আমানত সংগ্রহ ও ঋণ প্রদান করে থাকে। আবার, এ ব্যাংকটির প্রত্যয়পত্র ইস্যু, বিনিময় বিল কার্যক্রমও বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলির অন্তর্ভুক্ত। ব্যাংকটির এ সকল কার্যক্রম পর্যালোচনা করে বলা যায়, কর্ণফুলী ব্যাংক লি, একটি বাণিজ্যিক ব্যাংক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের 'কর্ণফুলী ব্যাংক লি.' কার্যাবলির ধরন বিবেচনায় কোন ধরনের ব…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর