কৃষকদের ঋণ প্রাপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক যে নীতি ব্যবহার করছে তার যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে কৃষকদের ঋণ প্রাপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক ঋণের বরাদ্দকরণ নীতিটি ব্যবহার করেছে।ঋণের বরাদ্দকরণ নীতি হলো কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের গুণগত বা নির্বাচনমূলক পদ্ধতিগুলোর একটি। এ নীতি অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক বিশেষ বিশেষ খাত চিহ্নিত করে ঋণের পরিমাণ কম-বেশি করা হয়ে থাকে।উদ্দীপকে বাংলাদেশ ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ কার্যক্রমের কথা আলোচনা করা হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংক ঘূর্ণিঝড় আক্রান্ত এলাকাকে বিশেষভাবে চিহ্নিত করেছে। কেন্দ্রীয় ব্যাংক এ সকল এলাকার সকল ব্যাংকের শাখাকে ৪০% কৃষিখাতে ঋণ দেয়ার জন্য নির্দেশনা জারি করে।এখানে বিশেষ খাত হিসেবে কৃষিখাতকে চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ অনুযায়ী ব্যাংকের মোট ঋণের ৪০% কৃষিখাতের জন্য বরাদ্দ রাখায় এ কৌশলটিকে ঋণের বরাদ্দকরণ নীতি বলা যায়। এ নীতি প্রয়োগের ফলে দেশের গুরুত্বপূর্ণ খাতগুলোতে পর্যাপ্ত ঋণের ব্যবস্থা হবে। এখানেও কৃষিখাতকে গুরুত্ব দেয়ায় ঘূর্ণিঝড় আক্রান্ত এলাকার জনগণ সহজেই মন্দাবস্থা কাটিয়ে ওঠতে পারবে। সুতরাং, কৃষকদের এবং কৃষিখাতের উন্নয়নে ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতির ব্যবহার সম্পূর্ণ যৌক্তিক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
কৃষকদের ঋণ প্রাপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক যে নীতি ব্যবহার করছে তার যথা…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর