উদ্দীপকে উল্লিখিত 'কর্ণফুলী ব্যাংক লি.' কর্তৃক মোট আমানতের একটি নির্দিষ্ট অংশ সবসময় নগদে সংরক্ষণ করার নীতিটি কি গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম বলে তুমি মনে করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে কর্ণফুলী ব্যাংক কর্তৃক মোট আমানতের একটি নির্দিষ্ট অংশ সবসময় নগদে সংরক্ষণ করার নীতিটি অর্থাৎ তারল্যের নীতিটি গ্রাহকের আস্থা অর্জনে সক্ষম। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম একটি নীতি হলো তারল্যের নীতি। এ নীতিরদ্বারা চাহিবামাত্র গ্রাহকের অর্থ পরিশোধের সামর্থ্যকে বোঝানো হয়। উদ্দীপকে কর্ণফুলী ব্যাংক লি. একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি আমানতকারীদের জমাকৃত অর্থ চাহিবামাত্র ফেরত দেয়ার লক্ষ্যে মোট আমানতের একটি নির্দিষ্ট অংশ সবসময় নগদে সংরক্ষণ করে থাকে। কর্ণফুলী ব্যাংক লি. এভাবে আমানতের একটি নির্দিষ্ট অংশ সংরক্ষণ করার মাধ্যমে তারল্যের নীতিটি অনুসরণ করছে। এর ফলে ব্যাংক চাহিবামাত্র গ্রাহকের অর্থ পরিশোধ করতে পারবে। এতে ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা ও বিশ্বাস বৃদ্ধি পাবে। আবার, এ নীতি অনুসরণের মাধ্যমে কাম্য পরিমাণ নগদ অর্থ সংরক্ষিত হয়, যা ব্যাংকের বিনিয়োগ ও ঋণদান ক্ষমতা হ্রাস করে না। অর্থাৎ এ নীতি অনুসরণের ফলে ব্যাংকের মুনাফার পরিমাণও কমবে না। এভাবে সর্বোচ্চ মুনাফা ও চাহিবামাত্র গ্রাহকের অর্থ পরিশোধ করার মাধ্যমে ব্যাংকের অধিক গ্রাহক সন্তুষ্টি অর্জন সম্ভব হবে। সুতরাং, এ নীতি অনুসরণের মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জনে ব্যাংকটি অবশ্যই সফল হবে বলে আমি মনে করি।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'কর্ণফুলী ব্যাংক লি.' কর্তৃক মোট আমানতের একটি নির…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর