উদ্দীপকের জনাব আনোয়ার প্রথমে কোন ধরনের হিসাব খুলেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের জনাব আনোয়ার প্রথমে স্থায়ী হিসাব খুলেছেন।স্থায়ী হিসাব মূলত নির্দিষ্ট মেয়াদের জন্য খোলা হয়। এ হিসাবের বিপরীতে গ্রাহক অধিক হারে সুদ বা মুনাফা পায়। তবে নির্দিষ্ট মেয়াদের পূর্বে গ্রাহক এ হিসাবের অর্থ উত্তোলন করতে পারে না। উদ্দীপকের জনাব আনোয়ার অবসরকালীন সময়ে ১০,০০,০০০ টাকা পেনশন পেয়েছেন। অধিক মুনাফার লক্ষ্যে তিনি উক্ত টাকা ১০ বছর মেয়াদে একটি হিসাবে জমা রাখেন। তার এ হিসাবের বিপরীতে ব্যাংক কোনো চেক বই বা ATM কার্ড দেয়নি। অর্থাৎ তার এ হিসাবে অর্থ উত্তোলনের কোনো সুযোগ নেই। সাধারণত স্থায়ী হিসাবের ক্ষেত্রেই মেয়াদের পূর্বে গ্রাহক অর্থ উত্তোলনের সুযোগ পায় না। উদ্দীপকেও জনাব আনোয়ার তার ব্যাংক হিসাব হতে মেয়াদের পূর্বে অর্থ উত্তোলন করতে পারবেন না, কিন্তু অধিক হারে সুদ পাবেন। এ সকল বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, জনাব আনোয়ারের প্রথমে খোলা হিসাবটি হলো স্থায়ী হিসাব।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের জনাব আনোয়ার প্রথমে কোন ধরনের হিসাব খুলেছেন? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর