বিমা কোম্পানির বিমা দাবি প্রত্যাখ্যানের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে নৌ-বিমা চুক্তির অব্যক্ত শর্ত ভঙ্গ করায় বিমা কোম্পানি কর্তৃক বিমা দাবি প্রত্যাখান করেছে এক্ষেত্রে প্রত্যাখ্যানের বিষয়টি যৌক্তিক।অব্যক্ত শর্ত বলতে লিখিতভাবে প্রকাশ করা হয়নি অথচ আইন অনুযায়ী পালনীয় এমন শর্তকে বোঝায়। জাহাজের সমুদ্রে চলাচলযোগ্যতা, যাত্রার বৈধতা, যাত্রাপথ পরিবর্তন না করা ইত্যাদি নৌ-বিমার অব্যক্ত শর্তাবলির অন্তর্ভুক্ত।উদ্দীপকে সোনারতরী শিপিং কোম্পানি ভাসমান বিমাপত্রের আওতায় একাধিক জাহাজ দুই বছরের জন্য বিমা করে। দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য জাহাজের নাবিক নির্ধারিত পথে না গিয়ে যাত্রাপথ পরিবর্তন করে। এক সময় জাহাজটি নিমজ্জিত হিমবাহতে ধাক্কা লাগার কারণে জাহাজের তলদেশ ক্ষয়প্রাপ্ত হয়ে অচল হয়ে পড়ে। পরবর্তীতে বিমা দাবি করলে বিমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদানে অস্বীকৃতি জানায়।নৌ-বিমা চুক্তির শর্তানুযায়ী সোনার তারী শিপিং কোম্পানিকে কিছু শর্ত অবশ্যই পালন করতে হবে। 'যাত্রা পথ পরিবর্তন না করা' তার মধ্যে উল্লেখযোগ্য একটি শর্ত। উদ্দীপকে জাহাজের নাবিক দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য যাত্রাপথ পরিবর্তন করে। এতে নৌ-বিমা চুক্তির 'যাত্রাপথ পরিবর্তন না করা' নামক শর্তটি ভঙ্গ করা হয়েছে। অব্যক্ত শর্ত ভঙ্গ করলে আইন অনুযায়ী বিমা কোম্পানি বিমা চুক্তি বাতিল করতে পারে। অতএব, বিমা কোম্পানি কর্তৃক সোনার তারী শিপিং কোম্পানিকে ক্ষতিপূরণ প্রদানে অস্বীকৃতি জানানো যৌক্তিক হয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
বিমা কোম্পানির বিমা দাবি প্রত্যাখ্যানের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর