উদ্দীপকে বিমা কর্মকর্তা তাদেরকে সঠিক বলার পেছনে যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে অগ্নিবিমার পুনঃস্থাপন বিমাপত্রের শর্তানুযায়ী বিমা কর্মকর্তাদের পদক্ষেপটি সঠিক এবং যথার্থ।পুনঃস্থাপন বিমাপত্রের ক্ষেত্রে বিমাকৃত বিষয়বস্তুর ক্ষতি হলে বিমা কোম্পানি বিমাগ্রহীতাকে কোনো আর্থিক ক্ষতিপূরণ প্রদান করে না। আর্থিক ক্ষতিপূরণের পরিবর্তে বিমা কোম্পানি বিমাগ্রহীতাকে সম্পত্তি পুনঃস্থাপন করে দেয়।উদ্দীপকে মি. আরিফ প্রিন্টিং প্রেসের ব্যবসায়ী। তিনি মুন ইন্সুরেন্স কোম্পানির কাছ থেকে একটি অগ্নি বিমাপত্র গ্রহণ করেন। হঠাৎ একদিন আগুন লেগে তার প্রিন্টিং মেশিনটি নষ্ট হয়ে যায়। এতে বিমা কোম্পানি আর্থিক ক্ষতিপূরণ না দিয়ে বিমাগ্রহীতাকে নতুন আরেকটি মেশিন কারখানাতে স্থাপন করে দেয়।বিমা চুক্তির শর্তানুযায়ী বিমা কোম্পানি মি. আরিফকে আর্থিক ক্ষতিপূরণ দেয়নি, বরং সম্পত্তি পুনঃস্থাপন করেছে। অর্থাৎ আরিফের গৃহীত বিমাপত্রটি হলো পুনঃস্থাপন বিমাপত্র। তাই বলা যায়, বিমা কর্মকর্তা কর্তৃক নিজেদেরকে সঠিক দাবি করার বিষয়টি যৌক্তিক ছিল।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বিমা কর্মকর্তা তাদেরকে সঠিক বলার পেছনে যথার্থতা মূল্যায়ন করো।
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর