উদ্দীপকের মি. রাহাত কোন ধরনের অগ্নিবিমাপত্র সংগ্রহ করেছিলেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের মি. রাহাত অগ্নি বিমাপত্রের আওতাভুক্ত নিদিষ্ট বিমাপত্র সংগ্রহ করেছিলেন।নির্দিষ্ট বিমাপত্রে কোনো সম্পত্তির বিপরীতে নিদিষ্ট পরিমাণ মূল্যের উল্লেখ থাকে। এক্ষেত্রে ক্ষতির পরিমাণ যাই হোক বিমা কোম্পানি ঐ নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকে।উদ্দীপকে মি. রাহাত মুন ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের সাথে একটিঅগ্নিবিমা করেন। তিনি ৫০ হাজার টাকা মূল্যের পাটের জন্য ৩০,০০০ টাকা মূল্যের একটি অগ্নি বিমাপত্র গ্রহণ করেন। পরবর্তীতে ৪০,০০০ টাকার পাট গুদামে ইলেকট্রিক লাইনে শর্টসার্কিটের কারণে পুড়ে যায়। এতে বিমা কোম্পানি তাকে ৩০,০০০ টাকা পর্যন্তই ক্ষতিপূরণ প্রদান করে। কেননা তার বিমাপত্রটি এরূপ ছিল যে, পণ্যের ক্ষতির পরিমাণ যাই হোক বিমা কোম্পানি নির্দিষ্ট মূল্য ৩০,০০০ টাকাই ক্ষতিপূরণ প্রদান করবে। তাই বিমাপত্রের বৈশিষ্ট্য অনুযায়ী বলা যায়, মি. রাহাতের বিমাপত্রটি একটি নির্দিষ্ট বিমাপত্র।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের মি. রাহাত কোন ধরনের অগ্নিবিমাপত্র সংগ্রহ করেছিলেন? ব্যাখ্…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর