উদ্দীপকে মিসেস অনন্যা ব্যাংক হতে কোন প্লাস্টিক কার্ডটি পেয়েছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে মিসেস অনন্যা ব্যাংক হতে ডেবিট কার্ড পেয়েছেন। ডেবিট কার্ড হলো ইলেকট্রনিক ব্যাংকিং-এর একটি সেবা বা পণ্য। গ্রাহক এ কার্ডের মাধ্যমে যেকোনো সময় নগদ অর্থ উত্তোলন ও ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ করতে পারেন। এক্ষেত্রে গ্রাহকের ব্যাংক হিসাবে পর্যাপ্ত অর্থ জমা থাকতে হয়। উদ্দীপকে মিসেস অনন্যা একটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তা। তিনি 'প্রত্যয় ব্যাংকি লি.' এ একটি হিসাব পরিচালনা করেন। এ ব্যাংক হিসাবের বিপরীতে তিনি একটি প্লাস্টিক কার্ড পেয়েছেন। কার্ডটি দিয়ে তিনি জমাকৃত অর্থ উত্তোলন ছাড়াও পণ্য-দ্রব্য ক্রয় করে তার মূল্য পরিশোধ করতে পারেন। সাধারণত ডেবিট কার্ড দিয়েই গ্রাহক যেকোনো সময়ে যেকোনো স্থানে এটিএম (ATM) বুথ থেকে নগদ অর্থ উত্তোলন করতে পারেন। এছাড়া গ্রাহকগণ উক্ত কার্ডের মাধ্যমে শপিং পণ্য কেনাকাটার মূল্যও পরিশোধ করতে পারেন। এখানে মিসেস অনন্যার কার্ডে একই ধরনের বৈশিষ্ট্য পরিলক্ষিত হওয়ায় এটি একটি ডেবিট কার্ড। তাই বলা যায়, মিসেস অনন্যা ব্যাংক হতে ডেবিট কার্ড সুবিধাটি পেয়েছেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মিসেস অনন্যা ব্যাংক হতে কোন প্লাস্টিক কার্ডটি পেয়েছেন? ব্য…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর