উদ্দীপকে জনাব সাঈদ কোন ধরনের মেয়াদি জীবন বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব সাঈদ মেয়াদি জীবন বিমার শিক্ষাবৃত্তি বিমাপত্রটি গ্রহণ করেছেন।শিক্ষাবৃত্তি বিমাপত্রে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বিমাগ্রহীতা কিস্তির অর্থ বা প্রিমিয়াম প্রদান করে। পরবর্তীতে বিমা কোম্পানি নির্দিষ্ট সময় পর্যন্ত বিমাপত্রে উল্লিখিত নমিনিকে বৃত্তি হিসেবে অর্থ প্রদান করে। উদ্দীপকে জনাব সাঈদ একজন ব্যবসায়ী। তিনি তার সন্তানদের লেখাপড়ার স্বার্থে ১০ বছর মেয়াদি একটি বিশেষ ধরনের বিমাপত্র গ্রহণ করেন। বিমা চুক্তির শর্তানুযায়ী তিনি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বিমা কোম্পানিকে প্রিমিয়াম পরিশোধ করবেন। মেয়াদ শেষে বিমা কোম্পানি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত তার সন্তানদেরকে বৃত্তি প্রদান করবে। জনাব সাঈদ মূলত তার সন্তানদের লেখাপড়ার ভবিষ্যতের খরচ নির্বাহের উদ্দেশ্যেই এ বিমা করেছেন। উপরিউক্ত বৈশিষ্ট্য পর্যালোচনা করে বলা যায়, জনাব সাঈদের গৃহীত বিমাটি মেয়াদি জীবন বিমার শিক্ষাবৃত্তি বিমার সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং, তার গৃহীত বিমাপত্রটি একটি শিক্ষা বৃত্তি বিমাপত্র।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনাব সাঈদ কোন ধরনের মেয়াদি জীবন বিমাপত্র গ্রহণ করেছেন? ব্য…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর