পুরবী ব্যাংক লি. বর্তমানে কি সমস্যায় পড়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে পুরবী ব্যাংক লি. বর্তমানে তারল্য সংকটে পড়েছে।তারল্য সংকট বলতে গ্রাহকদের অর্থ চাহিবামাত্র ফেরতদানে ব্যর্থ হওয়াকে বোঝায়। সঞ্চয়ী হিসাব ও চলতি হিসাবের মাধ্যমে গৃহীত অর্থ ব্যাংক অবশ্যই গ্রাহককে চাহিবামাত্র ফেরত দিতে বাধ্য। আর এজন্যই প্রতিটি বাণিজ্যিক ব্যাংককে আমানতের একটি নির্দিষ্ট অংশ নগদে সংরক্ষণ করতে হয়। যাতে তারা তারল্য সংকটে না পড়ে। উদ্দীপকের পুরবী ব্যাংক লি. গরম কাপড়ের ব্যবসায়ীদের প্রচুর ঋণ দিয়ে থাকে। এ বছর শীত কম থাকায় অনেক ব্যবসায়ী তাদের ব্যবসায় গুটিয়ে নিয়েছে। এ পরিস্থিতিতে ঋণের টাকা ঠিকমতো আদায় হচ্ছে না। তাই ব্যাংক আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হচ্ছে। অন্যদিকে, ব্যাংকটি নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ সংরক্ষণ না করেই অধিক পরিমাণে ঋণ দিয়েছে। সুতরাং, ব্যাংকটি তারল্য নীতি মেনে না চলায় বর্তমানে তারল্য সংকটে পড়েছে।[সহায়ক তথ্য]তারল্য: গ্রাহকের অর্থ চাহিবামাত্র ফেরতদানের সামর্থ্যকে তারল্য বলে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
পুরবী ব্যাংক লি. বর্তমানে কি সমস্যায় পড়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর