উদ্দীপকের ব্যাংকটির কি একক ক্ষেত্রে ঋণ দেওয়া যুক্তিযুক্ত হয়েছে? বুঝিয়ে লেখ।
উত্তর: উদ্দীপকে একটি মাত্র ক্ষেত্রে ঋণ প্রদানে ঝুঁকির মাত্রা বেশি হওয়ায় ব্যাংকটির এরূপ ঋণ দেয়া যুক্তিযুক্ত হয়নি। বাণিজ্যিক ব্যাংকের সফলতার অন্যতম একটি কৌশল হলো বিনিয়োগের ঝুঁকির মাত্রা কমানো। এক্ষেত্রে বৈচিত্র্যায়নের নীতি অনুসরণ করে এ ধরনের ঝুঁকি হ্রাস করা যায়।উদ্দীপকে পুরবী ব্যাংক গরম কাপড়ের ব্যবসায়ীদের প্রচুর ঋণ দেয়। এ বছর শীত কম থাকায় তাদের অনেকেই ব্যবসায়ে ভালো করতে পারেনি। তাই ব্যাংকের ঋণের টাকাও ঠিকমতো আদায় হচ্ছে না।এই ধরনের বিনিয়োগ করে পুরবী ব্যাংক বৈচিত্র্যায়নের নীতিটি ভঙ্গ করেছে। ব্যাংকটি যদি বৈচিত্র্যায়নের নীতি অনুযায়ী সম্পূর্ণ অর্থ শুধু কাপড় ব্যবসায়ীদের না দিয়ে অন্যান্য ক্ষেত্রেও যদি বিনিয়োগ করতো, তাহলে ব্যাংকটি তার প্রদত্ত ঋণের ঝুঁকির মাত্রা কমাতে পারতো। এরূপ একটি ক্ষেত্রে বিনিয়োগ বা ঋণ দেয়ায় পুরবী ব্যাংকের আয়ের সম্ভাবনা হ্রাস পেয়ে ঝুঁকির মাত্রা বৃদ্ধি পেয়েছে। তাই বলা যায়, ব্যাংকের এরূপ সিদ্ধান্ত যৌক্তিক হয়নি।[সহায়ক তথ্য]বৈচিত্র্যায়নের নীতি: মূলধনের সম্পূর্ণ অর্থ একটি খাতে বিনিয়োগ না করে একাধিক খাতে বিনিয়োগ করাকে বৈচিত্র্যায়নের নীতি বলে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ব্যাংকটির কি একক ক্ষেত্রে ঋণ দেওয়া যুক্তিযুক্ত হয়েছে? বুঝ…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর