মধুমতি ব্যাংকের নতুন শাখা স্থাপনের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে মধুমতি ব্যাংকের নতুন শাখা স্থাপনের সিদ্ধান্তটি যৌক্তিক। শাখা ব্যাংকিং ব্যবস্থায় কেন্দ্রীয় অফিসের অধীনে অনেকগুলো শাখা অফিস ব্যাংকিং কার্যাবলি পরিচালনা করে। এই ব্যাংকিং ব্যবস্থাকে ব্রিটিশ ব্যাংকিং পদ্ধতিও বলা হয়ে থাকে। উদ্দীপকে মধুমতি ব্যাংক আগারগাঁও শাখার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। সম্প্রতি নতুন আবাসিক এলাকা 'রূপায়ন গার্ডেন সিটি'র পাশেও ব্যাংকটি শাখা স্থাপনের সিদ্ধান্ত নেয়। মধুমতি ব্যাংক নতুন শাখা সৃষ্টির মাধ্যমে নতুন গ্রাহক সৃষ্টি করতে পারবে। কারন, নতুন আবাসিক এলাকার অনেকেই ব্যাংকে হিসাব খুলে আমানত রাখবে এবং ঋণ নিবে। এতে ব্যাংকের আর্থিক মূলধন গঠিত হবে। আবার, অন্যদিকে জনগণও ঋণ নিয়ে বিনিয়োগ করতে পারবেন। এক্ষেত্রে ব্যাংকও ঋণের বিপরীতে সুদ পাবে, যা ব্যাংকের মুনাফা বৃদ্ধি করবে। তাই বলা যায় যে, মধুমতি ব্যাংকের নতুন শাখা স্থাপনের সিদ্ধান্তটি সঠিক এবং যৌক্তিক হয়েছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
মধুমতি ব্যাংকের নতুন শাখা স্থাপনের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর