'বাণিজ্যিক ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করে'- ব্যাখ্যা করো।
উত্তর: ঋণগ্রহীতাকে দেয়া অর্থ থেকে বাণিজ্যিক ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করে। ব্যাংক যখন কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ মঞ্জুর করে, তখন সরাসরি নগদ অর্থ প্রদান করেনা। ঋণ গ্রহীতাকে ব্যাংকে একটি আমানত হিসাব খুলতে হয়। ব্যাংক উক্ত হিসাবে ঋণের অর্থ প্রদান করে। এই অর্থ ব্যাংকের কাছে ঋণ আমানত হিসেবে বিবেচিত হয়। চেকের মাধ্যমে এই হিসাব থেকে ঋণগ্রহীতা অর্থ উত্তোলন করতে পারেন। এভাবে প্রদত্ত ঋণ থেকে ব্যাংকগুলো আমানত সৃষ্টি করতে পারে। সহায়ক তথ্য.. উদাহরণ: মনে করি, ব্যাংকের তহবিল থেকে রহিমকে ১০,০০০ টাকা ঋণ মঞ্জুর করা হলো। এ টাকা ব্যাংক নগদে প্রদান না করে রহিমের ব্যাংক হিসাবে স্থানান্তর করবে। এখন উক্ত আমানত থেকে বিধিবদ্ধ তারল্য অর্থাৎ পর্যাপ্ত নগদ জমা রেখে, বাকি অর্থ অন্য কোন গ্রাহককে ঋণ হিসাবে প্রদান করা যায়। যদি উক্ত অর্থের ২০% নগদ হিসেবে ব্যাংক তহবিলে জমা রাখতে হয়, তবে বাকি (১০,০০০- (১০,০০০ × ২০%) = ৮,০০০ টাকা নতুন ঋণ হিসেবে দেয়া যেতে পারে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
'বাণিজ্যিক ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করে'- ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর