উদ্দীপকে উল্লিখিত মধুমতি ব্যাংক সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে কোন ধরনের ব্যাংক তা আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মধুমতি ব্যাংক সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে একটি শাখা ব্যাংক।শাখা ব্যাংক বলতে এমন ব্যাংককে বোঝায় যা অনেকগুলো শাখার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম চালু রাখে। এসব ব্যাংকের কার্যক্রম মূলত একটি প্রধান কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে থাকে। উদ্দীপকে মধুমতি ব্যাংক ঢাকার আগারগাঁও শাখার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে আগারগাঁও এর পাশে নতুন আবাসিক এলাকা "রূপায়ণ গার্ডেন সিটি" গড়ে উঠেছে। এলাকাবাসীর কথা বিবেচনা করে মধুমতি ব্যাংক রূপায়ন গার্ডেন সিটির পাশে নতুন শাখা স্থাপনের সিদ্ধান্ত নেয়। মূলত শাখা ব্যাংকই একাধিক শাখার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারে। মধুমতি ব্যাংক একটি প্রধান কার্যালয়ের তত্ত্বাবধানে এবং একাধিক শাখার মাধ্যমে বাংকিং কার্যক্রম পরিচালনা করছে। এসব বিষয় বিবেচনা করে বলা যায়, সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে মধুমতি ব্যাংক হলো একটি শাখা ব্যাংক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মধুমতি ব্যাংক সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে কোন ধরনের…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর