উদ্দীপকে উল্লিখিত রূপসা ব্যাংকটি ঋণ মঞ্জুরের সময় কোন বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে থাকে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে রূপসা ব্যাংকটি ঋণ মঞ্জুরের সময় প্রকল্পের বৈচিত্র্যায়নের বিয়ষটিকে অধিক গুরুত্ব দেয়। ঋণ প্রদানে বৈচিত্রায়ণ বলতে, একই ধরনের প্রকল্পের পরিবর্তে একাধিক খাতকে গুরুত্ব দেয়াকে বোঝায়। এর মাধ্যমে ঝুঁকি কমানো যায়। উদ্দীপকে রূপসা ব্যাংকের কাছে A ও B কোম্পানি ঋণের জন্য আবেদন করেছে। A কোম্পানি চলতি মূলধনের চাহিদা পূরণের জন্য ঋণের আবেদন করেছে। অপরদিকে, B কোম্পানি পাঁচটি ভিন্ন ধরণের প্রকল্পের জন্য ঋণের আবেদন করেছে। রূপসা ব্যাংক একই প্রকল্পে ঋণ না দিয়ে বিভিন্ন প্রকল্পে ঋণ দিয়ে থাকে। এতে কোন একটি খাতে লোকসান হলেও অন্যান্য প্রকল্প হতে প্রাপ্ত মুনাফা দ্বারা তারা ক্ষতি পুষিয়ে নেয়ার সুযোগ পাবে। তাই বলা যায় যে, রূপসা ব্যাংক বৈচিত্রায়নের নীতিটি অনুসরণ করেছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত রূপসা ব্যাংকটি ঋণ মঞ্জুরের সময় কোন বিষয়টি অধিক গু…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর