নির্দিষ্ট সময়ের জন্য মি. সালেক ব্যাংকে কোন ধরনের হিসাব খুলেছেন?
উত্তর: উদ্দীপকে মি. সালেক নির্দিষ্ট সময়ের জন্য স্থায়ী হিসাব খুলেছেন। স্থায়ী হিসাবে একটি নির্দিষ্ট সময়ের জন্য টাকা জমা রাখা যায়। উক্ত সময়ের পূর্বে সাধারণত এধরনের হিসাব হতে জমাকৃত অর্থ উত্তোলনের সুযোগ থাকে না।উদ্দীপকে মি. সালেক একজন চাকরিজীবি। তিনি প্রতি মাসে কিছু টাকা সঞ্চয় করতে পারেন। তিনি চিত্রা ব্যাংকে একটি হিসাব খুলে নির্দিষ্ট সময়ের জন্য অর্থ জমা রাখেন। হিসাব খোলার পর তিনি অর্থ উত্তোলন করতে গেলে ব্যাংক এতে অপারগতা জানায়। সাধারণত, স্থায়ী হিসাবের ক্ষেত্রেই গ্রাহকগণ নির্দিষ্ট সময়ের জন্য অর্থ জমা রাখেন। মি. সালেকও নির্দিষ্ট সময়ের জন্য অর্থ জমা রেখেছেন। মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে তিনি এ অর্থ উত্তোলন করতে পারবেন না। তবে তিনি অধিক হারে সুদ পাবেন। এসব বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, মি. সালেকের ব্যাংক হিসাবটি হলো স্থায়ী হিসাব।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
নির্দিষ্ট সময়ের জন্য মি. সালেক ব্যাংকে কোন ধরনের হিসাব খুলেছেন?
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর