নিয়মিত অর্থ জমা রাখা ও উত্তোলনের বিষয়ে মি. সালেক যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা কতটুকু বাস্তবসম্মত। যুক্তিসহ ব্যাখ্যা করো।
উত্তর: সঞ্চয়ী হিসাবের মাধ্যমে নিয়মিত অর্থ জমা রাখা ও উত্তোলনের বিষয়ে মি. সালেকের সিদ্ধান্তটি যথেষ্ট বাস্তব সম্মত হয়েছে। সঞ্চয়ী হিসাবে দিনে যতবার খুশি অর্থ জমা দেয়া যায়। এই হিসাব খোলার জন্য নূন্যতম জমার কোনো নির্দিষ্ট সীমা নেই। স্বল্প বা স্থায়ী আয়ের ব্যক্তিদের জন্য এ হিসাব বিশেষ উপযোগী। বর্তমানে প্রায় সব ব্যাংকই এই হিসাব থেকে যতবার খুশি অর্থ উত্তোলনের সুযোগ দেয়। উদ্দীপকে মি. সালেক তার সঞ্চিত অর্থ চিত্রা ব্যাংকের স্থায়ী হিসাবে জমা রাখেন। হিসাব খোলার পর তিনি অর্থ উত্তোলন করতে গেলে ব্যাংক তা দিতে অস্বীকৃতি জানায়। তাই তিনি নিয়মিত অর্থ জমা ও উত্তোলন করা যায় এমন হিসাব খোলার সিদ্ধান্ত নেন।মি. সালেক স্থায়ী হিসাবের পরিবর্তে সঞ্চয়ী হিসাবের মাধ্যমে এ সুবিধা পেতে পারেন। সঞ্চয়ী হিসাব থেকে অর্থ উত্তোলনের ক্ষেত্রে তেমন কোনো বিধি-নিষেধ নেই। তাই সঞ্চয়ের পাশাপাশি যেকোনো সময়ে সহজে অর্থ উত্তোলনের সুযোগ পাওয়া যায়। সুতরাং, চিত্রা ব্যাংকে সঞ্চয়ী হিসাব খুলে মি. সালেক তার সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে পারবেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
নিয়মিত অর্থ জমা রাখা ও উত্তোলনের বিষয়ে মি. সালেক যে সিদ্ধান্ত গ্রহণ…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর