গড়াই কো-অপারেটিভ ফাইন্যান্স লি. কোন ধরনের প্রতিষ্ঠান আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে গড়াই কো-অপারেটিভ ফাইন্যান্স লি. একটি অতালিকাভুক্ত ব্যাংক। অতালিকাভুক্ত ব্যাংক বলতে কেন্দ্রীয় ব্যাংকের সংরক্ষিত তালিকায় অন্তর্ভুক্ত নয় এমন ব্যাংককে বোঝায়। এসব ব্যাংককে অ-তফসিলি ব্যাংকও বলা হয়ে থাকে। উদ্দীপকে গড়াই কো-অপারেটিভ ফাইন্যান্স লি. নিজস্ব শাখা অফিসের মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করছে। তবে, তারা কোন শক্তিশালী প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত হচ্ছে না। অর্থাৎ গড়াই কো- অপারেটিভ ব্যাংকটি সরাসরি কেন্দ্রীয় ব্যাংকের অধীনে নয়। ফলে আর্থিক সংকটে পড়লে ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে পারবে না। সাধারণত, অতালিকাভুক্ত ব্যাংকসমূহ কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণের শেষ আশ্রয়স্থলের সুবিধাটি পায় না। এসকল বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, গড়াই কো-অপারেটিভ ফাইন্যান্স লি. প্রতিষ্ঠানটি কেন্দ্রিয় ব্যাংকের আওতাভুক্ত নয়। তাই প্রতিষ্ঠানটি একটি অ-তফসিলি বা অতালিকাভুক্ত ব্যাংক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
গড়াই কো-অপারেটিভ ফাইন্যান্স লি. কোন ধরনের প্রতিষ্ঠান আলোচনা করো।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর