উদ্দীপকে উল্লিখিত ব্যাংকের যে কার্যাবলির কথা উল্লেখ করা হয়েছে তা কী অন্যান্য ব্যাংক পালন করতে পারে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: ঘউদ্দীপকে উল্লিখিত ব্যাংকের নিকাশঘরের কার্যাবলি অন্যান্য ব্যাংক পালন করতে পারে না।নিকাশঘর বলতে আন্তঃব্যাংকিং দেনা-পাওনা নিষ্পত্তির স্থলকেই বোঝায়। এ নিকাশঘরের দায়িত্ব পালন করতে পারে মূলত কেন্দ্রীয়ব্যাংক। উদ্দীপকে ঢাকার মতিঝিলে একটি ব্যাংকের কথা উল্লেখ করা হয়েছে।এই ব্যাংকটি অন্যান্য ব্যংকের অভিভাবক হিসেবেও দায়িত্ব পালন করে। অর্থাৎ ব্যাংকটি হলো কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকটির প্রতিটি কার্যালয়ে একটি নির্দিষ্ট কক্ষে অন্যান্য ব্যাংকের চেক, ড্রাফট এসে জমা হয়।নিকাশঘর ব্যবস্থার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি তত্ত্বাবধানে আন্তঃব্যাংকিং দেনা-পাওনা নিষ্পত্তি করা হয়। এ ব্যবস্থায় বাণিজ্যিক ব্যাংকগুলো নিজেদের মধ্যে পারস্পরিক লেনদেন নিষ্পত্তি করতে পারে। মূলত কেন্দ্রীয় ব্যাংক সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে এ কার্যাবলি সম্পাদন করতে পারে। অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক ব্যতীত অন্য কোনো ব্যাংকের এ দায়িত্ব পালন করার অধিকার নেই। সুতরাং, উদ্দীপকে উল্লিখিত কার্যাবলিসমূহ অন্যান্য ব্যাংক পালন করতে পারে না।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যাংকের যে কার্যাবলির কথা উল্লেখ করা হয়েছে তা কী…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর