ব্যাংক ম্যানেজার কর্তৃক জিনিয়া রহমানকে নতুন ব্যাংক হিসাব খোলার পরমার্শের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে ব্যাংক ম্যানেজার জিনিয়া রহমানকে স্থায়ী হিসাব খোলার পরামর্শ দেন। স্থায়ী হিসাবে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য অর্থ জমা রাখা হয়। এ হিসাবের বিপরীতে গ্রাহক অন্যান্য হিসাবের তুলনায় অধিক হারে সুদ পেয়ে থাকেন। উদ্দীপকে সফটওয়্যার রপ্তানিকারক জিনিয়া রহমান ব্যাংকে একটি চলতি হিসাব পরিচালনা করেন। তিনি এ হিসাব থেকে জমাতিরিক্তসহ পনের লক্ষ টাকা উত্তোলন করেন। পরবর্তীতে তিনি ব্যবসায়ের লাভ হতে দশ লক্ষ টাকা দীর্ঘমেয়াদের জন্য জমা করতে যান। তখন ব্যাংক ম্যানেজার তাকে নতুন আরেকটি হিসাবে এ অর্থ রাখার পরামর্শ দেন। এখানে, দীর্ঘমেয়াদে অর্থ জমা রাখার জন্য ব্যাংক ম্যানেজার তাকে স্থায়ী হিসাব খুলতে বলেন। কেননা এ হিসাব থেকে তিনি অধিক হারে আয় পাবেন। আবার প্রয়োজন হলে এ হিসাবের বিপরীতে তিনি ঋণও নিতে পারবেন। এ সকল বিষয় বিবেচনা করে বলা যায়, ব্যাংক ম্যানেজার কর্তৃক স্থায়ী হিসাব খোলার পরামর্শটি যৌক্তিক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
ব্যাংক ম্যানেজার কর্তৃক জিনিয়া রহমানকে নতুন ব্যাংক হিসাব খোলার পরমা…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর