রপ্তানির বিপরীতে গৃহীত ড্রাফটের অর্থ জনাব সোহেল কিভাবে সংগ্রহ করবেন ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে রপ্তানির বিপরীতে গৃহীত ড্রাফটি ব্যাংকে ভাঙ্গিয়ে জনাব সোহেল অর্থ সংগ্রহ করবেন।ব্যাংক ড্রাফট হলো একটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল, যা চাহিবামাত্র হস্তান্তর করা যায়। প্রাপক ব্যাংক ড্রাফটের অর্থ সরাসরি ব্যাংক থেকে সংগ্রহ করতে পারেন।উদ্দীপকে জনাব সোহেল "সোহেল এ্যাপারেলস লি." নামে একটি গার্মেন্টস পরিচালনা করছেন। যুক্তরাষ্ট্র থেকে একটি অর্ডারের বিপরীতে তিনি ছয় লাখ ডলারের একটি ড্রাফট পেয়েছেন। অর্থাৎ উক্ত অর্ডারের বিপরীতে তিনি ব্যাংক ড্রাফট গ্রহণ করেছেন। আমদানিকারক যখন ব্যাংক ড্রাফট পাঠিয়েছেন তখন তাকে কমিশনসহ সম্পূর্ণ অর্থ ব্যাংকে জমা দিতে হয়েছে। তাই জনাব সোহেল ব্যাংক ড্রাফটি ব্যাংকে জমা দিয়ে তার পাওনা অর্থ সংগ্রহ করতে পারবেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
রপ্তানির বিপরীতে গৃহীত ড্রাফটের অর্থ জনাব সোহেল কিভাবে সংগ্রহ করবেন…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর