উদ্দীপকে উল্লিখিত রূপসা ব্যাংকের দুইটি ঋণের মধ্যে কোন ঋণটি অধিক ঝুঁকিপূর্ণ? যুক্তি সহকারে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে A কোম্পনিকে ঋণ দেয়া রূপসা ব্যাংকের জন্য অধিক ঝুঁকিপূর্ণ।ঝুঁকি এড়ানোর জন্য ঋণ মঞ্জুরকালে ব্যাংক তার নিজের তারল্য, প্রকল্পের বৈচিত্রতা, জামানতের পরিমাণ, ঋণ গ্রহণের উদ্দেশ্য বিবেচনা করে। ঋণ প্রদানের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে ভুল হলে, ঋণের টাকা ফেরত পেতে ব্যাংকগুলোকে অনেক ঝামেলায় পরতে হয়। উদ্দীপকে রূপসা ব্যাংকের নিকট A কোম্পানি চলতি মূলধনের চাহিদা পূরণের জন্য ঋণের আবেদন করেছে। অপরদিকে B কোম্পানি তাদের পাঁচটি ভিন্ন ভিন্ন প্রকল্পের জন্য ঋণের আবেদন করেছে। কোম্পানি দুটির প্রত্যেকেই দুই কোটি টাকার জন্য উক্ত আবেদন করেছে।তাই আমরা বলতে পারি যে, A কোম্পানি ঋণ নিয়ে তা কোম্পানির চলতি মূলধন হিসেবে বিনিয়োগ করবে। ফলে কোম্পানির লোকসান হলে ব্যাংক প্রদত্ত ঋণ পরিশোধ করা তাদের জন্য কঠিন হয়ে পরবে। অন্যদিকে, B কোম্পানি ঋণ নিয়ে তা পাঁচটি ভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করবে। ফলে কোন কারণে একটি প্রকল্পে লোকসান হলেও অন্যগুলোতে মুনাফা করার সুযোগ থাকবে। সুতরাং বলা যায় যে, A কোম্পানিকে ঋণ দেয়া হলে ব্যাংককে অধিক ঝুঁকি বহন করতে হবে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত রূপসা ব্যাংকের দুইটি ঋণের মধ্যে কোন ঋণটি অধিক ঝুঁ…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর