গ্রাহক সেবা বৃদ্ধিতে Z ব্যাংক লিমিটেড কর্তৃক গৃহীত পদক্ষেপ তাদের প্রাতিষ্ঠানিক উন্নয়নে কতটুকু ভূমিকা রাখবে বলে তুমি মনে করো? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে গ্রাহক সেবা বৃদ্ধিতে 'Z [গণিত] ব্যাংক গ্রাহকদেরকে ডেবিট কার্ড সরবরাহ করেছে, যা ব্যাংকটির প্রাতিষ্ঠানিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।ডেবিট কার্ডের মাধ্যমে ব্যাংক গ্রাহকদেরকে আধুনিক ও ইলেকট্রনিক ব্যাংকিং সেবা প্রদান করতে পারে। ফলে গ্রাহকদেরকে সন্তষ্ট করা যায়। ব্যাংকিং ব্যবসায়ের সাফল্য অনেকাংশেই গ্রাহক সন্তুষ্টির ওপর নির্ভর করে।উদ্দীপকে 'Z [গণিত] ব্যাংক লি. কেনাকাটার সুবিধার্থে গ্রাহকদের এক ধরনের কার্ড সরবরাহ করেছে। গ্রাহক সেবাকে আরো উন্নত করার লক্ষ্যেই ব্যাংক এ কার্ড ইস্যু করেছে। এই কার্ডের মাধ্যমে গ্রাহক এটিএম বুথ থেকে যেকোনো সময় নগদ অর্থ উত্তোলন করতে পারবেন।এই কার্ড ইস্যুর কারণে 'Z [গণিত] ব্যংকের পক্ষে নতুন গ্রাহক সৃষ্টি করা সহজ হবে। কারণ, সহজ পদ্ধতিতে অর্থ উত্তোলনের সুযোগ থাকায় অনেকেই এ ব্যাংকে হিসাব খুলবেন। কোনো ব্যাংক কর্মীর সহযোগিতা ছাড়াই গ্রাহক অর্থ উত্তোলন করতে পারবেন। ফলে ব্যাংকের ব্যয় কমানোর সুযোগ থাকবে। এছাড়াও, উন্নত সেবার কারণে অন্যান্য প্রতিযোগী ব্যাংকের গ্রাহকও 'Z [গণিত] ব্যাংকে আসতে পারেন। সুতরাং, 'Z [গণিত] ব্যাংক কর্তৃক গৃহীত পদক্ষেপ তাদের প্রাতিষ্ঠানিক উন্নয়নকে গতিশীল করবে এবং কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
গ্রাহক সেবা বৃদ্ধিতে Z ব্যাংক লিমিটেড কর্তৃক গৃহীত পদক্ষেপ তাদের প্…
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর