জনাব আবির কর্তৃক গৃহীত বিমাপত্রটি কোন শ্রেণির অগ্নিবিমা? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে জনাব আবির কর্তৃক গৃহীত বিমাপত্রটি হলো অগ্নিবিমার অন্তর্গত নির্দিষ্ট বিমাপত্র। নির্দিষ্ট বিমাপত্রে মূলত কোনো সম্পত্তির নির্দিষ্ট পরিমাণ মূল্য পূর্বেই উল্লেখ থাকে। এ ধরনের বিমাপত্রে ক্ষতি যাই হোক না কেন বিমা কোম্পানি ঐ নির্দিষ্ট মূল্যই ক্ষতিপূরণ দিয়ে থাকে। উদ্দীপকে জনাব আবিরের একটি মোটর যন্ত্রাংশ তৈরির কারখানা রয়েছে। অগ্নিজনিত ক্ষতি মোকাবেলার জন্য তিনি সম্পূর্ণ যন্ত্রপাতির মধ্যে নির্দিষ্ট ৩০ লাখ টাকার উল্লেখ করে একটি বিমা করেন। যন্ত্রপাতির প্রকৃত মূল্য ছিল ৫০ লাখ টাকা। অর্থাৎ বিমা চুক্তি অনুযায়ী, তার যন্ত্রপাতি দুর্ঘটনায় ক্ষতি হলে তিনি ৩০ লাখ টাকাই ক্ষতিপূরণ পাবেন। ক্ষতি ১০ লাখ বা ৬০ লাখ যাই হোক তিনি ক্ষতিপূরণ বাবদ ৩০ লক্ষ টাকাই পাবেন। অর্থাৎ জনাব আবিরের গৃহীত বিমাপত্রটি অগ্নিবিমার নির্দিষ্ট বিমাপত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ। কেননা, নির্দিষ্ট বিমাপত্রেই সম্পত্তির নির্দিষ্ট মূল্যের উল্লেখ করে বিমা চুক্তি সম্পাদন করা হয়।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
জনাব আবির কর্তৃক গৃহীত বিমাপত্রটি কোন শ্রেণির অগ্নিবিমা? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর