ব্যাংক ম্যানেজার মাসুদের জন্য কোন হিসাব খোলার পরামর্শ দিল এবং কেন? আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে মাসুদ ছাত্র হওয়ার কারণে ব্যাংক ম্যানেজার তাকে সঞ্চয়ী হিসাব খোলার পরামর্শ দেয়। সঞ্চয়ের পাশাপাশি ব্যাংকের মাধ্যমে লেনদেনের উদ্দেশ্যেই সঞ্চয়ী হিসাব খোলা হয়। এ হিসাবে দিনে যতবার খুশি অর্থ জমাদান করা যায়। সাধারণত সপ্তাহে দুবারের বেশি এ হিসাব হতে অর্থ উত্তোলন করা যায় না।উদ্দীপকে মাসুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। খরচের টাকা পাঠানোর উদ্দেশ্যেই তার বাবা তাকে একটি ব্যাংক হিসাব খুলতে বলে। মাসুদকে ব্যাংক ম্যানেজার একটি উপযুক্ত হিসাব খোলার পরামর্শ দেয়। ছাত্র-ছাত্রীদের জন্য সর্বোত্তম ব্যাংক হিসাব হলো সঞ্চয়ী হিসাব। এ হিসাব খোলার মাধ্যমে মাসুদের বাবা যেকোনো সময় যতবার খুশি টাকা পাঠাতে পারবে। আবার মাসুদ যেহেতু ছাত্র সেহেতু তার খরচ কম হওয়ায় সপ্তাহে দুবারের বেশি টাকা উত্তোলনের প্রয়োজন পড়বে না। তাছাড়া এ হিসাবের মাধ্যমে মাসুদ সঞ্চয় করে স্বল্প হারে আয়ও করতে পারবে। এ কারণেই ব্যাংক ম্যানেজার তাকে সঞ্চয়ী হিসাব খুলতে বলেছে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
ব্যাংক ম্যানেজার মাসুদের জন্য কোন হিসাব খোলার পরামর্শ দিল এবং কেন? …
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর