তোমার মতে ব্যাংক হিসাব নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো কি আলোচনা করো।
উত্তর: ব্যাংক হিসাব নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো হলো গ্রাহকের প্রকৃতি, লেনদেনের প্রকৃতি, ব্যাংকিং সুবিধা, ঋণ সুবিধা ও সুদ ইত্যাদি। প্রতিটি ব্যাংকই গ্রাহকের নামে হিসাব খুলে অর্থ লেনদেন ও ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ দেয়। কিন্তু এসব হিসাবের ধরণ বিভিন্ন রকম হওয়ায় সঠিক হিসাব নির্ধারণের জন্য কিছু বিষয় বিবেচনায় রাখতে হয়। উদ্দীপকে মাসুদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নবীন ছাত্র। তার বাবা টাকা পাঠানোর জন্য তাকে একটি ব্যাংক হিসাব খুলতে বলে। ছাত্র হওয়ার কারণে ব্যাংক ম্যানেজার তাকে সঞ্চয়ী হিসাব খুলতে বলে।ব্যাংক হিসাব নির্বাচনের ক্ষেত্রে গ্রাহকের প্রকৃতি একটি উল্লেখযোগ্য বিবেচ্য বিষয়। এখানে মাসুদের পরিবর্তে কোনো ব্যবসায়ী হলে তাকে অবশ্যই চলতি হিসাব নির্বাচন করতে হতো। কেননা চলতি হিসাব ব্যবসায়ীরা নিয়মিত অর্থ উত্তোলনের সুযোগ ও জমাতিরিক্ত উত্তোলন সুবিধা পায়। আবার মাসুদ একজন ছাত্র না হয়ে যদি চাকরিজীবী হতো তাহলে তার কাছে নির্দিষ্ট পরিমান অর্থ জমা থাকতো। সেক্ষেত্রে তার জন্য স্থায়ী হিসাব নির্বাচন করাই যুক্তিযুক্ত হতো। এছাড়া কোন গ্রাহক সঞ্চয়ের পাশাপাশি আয়ের প্রত্যাশা করলে তার জন্য সঞ্চয়ী হিসাব নির্বাচন করা যৌক্তিক। এছাড়াও ব্যাংক হিসাব নির্বাচনের ক্ষেত্রে ঋণ সুবিধা, সুদের হার, ব্যাংকিং সুবিধা ইত্যাদি বিশেষভাবে বিবেচনা করতে হয়।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
তোমার মতে ব্যাংক হিসাব নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো কি আলোচ…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর