উদ্দীপকের আলোকে চেকটির তাৎপর্য ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের সাধারণ দাগকাটা চেকটি অন্যান্য চেকের তুলনায় অধিক নিরাপদ।চেক হলো ব্যাংকের প্রতি হিসাবধারী গ্রাহকের অর্থ প্রদানের শর্তহীন নির্দেশনামা। চেক মূলত তিন প্রকার। বাহক চেক, হুকুম চেক এবং দাগকাটা চেক। এর মধ্যে দাগকাটা চেক সবচেয়ে নিরাপদ। কারণ এ চেকের অর্থ সবাই উত্তোলন করতে পারে না।উদ্দীপকে জনাব সোহেল তার ম্যানেজারের মাধ্যমে জনাব রাশেদের কাছ থেকে ২০ লক্ষ টাকার একটি চেক গ্রহণ করেন। চেকটি আনার জন্য তিনি তার ম্যানেজারকে পাঠিয়েছিলেন। চেকটি গ্রহণের পর তিনি দেখলেন, চেকটির বাম পার্শ্বে দুটি আড়াআড়ি দাগটানা রয়েছে। অর্থাৎ চেকটি হলো দাগকাটা চেক।দাগকাটা চেক হওয়ার কারণে চেকটি হারিয়ে বা ছিনতাই হয়ে গেলেও জনাব সোহেল আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতেন না। কেননা, এ চেকের অর্থ শুধু জনাব সোহেলের ব্যাংক হিসাবেই জমা হবে। এমনকি তার ম্যানেজার চাইলেও জালিয়াতি করে অর্থ উত্তোলন করতে পারবে না। এছাড়া, ভবিষ্যতে কোন আইনি ঝামেলা সৃষ্টি হলে এ চেকটি প্রামাণ্য দলিল হিসেবে কাজ করবে। অর্থাৎ সার্বিকভাবেই দাগকাটা চেকটি অন্যান্য চেক হতে অধিক নিরাপদ।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে চেকটির তাৎপর্য ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর