ব্যাংকের ঋণ প্রদানের সময় তারল্য, নিরাপত্তা, লাভজনকতা, বৈচিত্র্যতা, জামানত, গ্রাহকের সম্পদ ও ঋণ ফেরতের উৎস ইত্যাদি বিষয়গুলো বিবেচনা করা উচিত।
যথাযথ খাত বিবেচনা করে ঋণ মঞ্জুর করতে পারার ওপর ব্যাংকের সাফল্য অনেকাংশে নির্ভরশীল। এ লক্ষ্যেই ঋণ মঞ্জুরকালে ব্যাংককে কিছু বিষয় বিবেচনা করতে হয়।
উদ্দীপকে কোনো দেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়নে ব্যাংকের ভূমিকার কথা বলা হয়েছে। ব্যাংক নির্দিষ্ট সুদের বিনিময়ে ব্যবসা প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে থাকে। এই ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংককে অবশ্যই কিছু বিষয় বিবেচনা করতে হয়।
ঋণ মঞ্জুরের পূর্বে ব্যাংককে অবশ্যই তারল্য বিবেচনা করতে হবে। কেননা, অধিক পরিমাণ ঋণ দিলে ব্যাংকটি গ্রাহককে চাহিবামাত্র অর্থ পরিশোধে ব্যর্থ হতে পারে। ফলে ব্যাংকটি আর্থিক সংকটে পড়তে পারে। ঋণ মঞ্জুরকালে ব্যাংককে অবশ্যই বৈচিত্র্যায়নের নীতি অনুসরণ করা উচিত। কেননা শুধু একটি প্রকল্পে বিনিয়োগ বা ঋণ দিলে তা ফেরত নাও আসতে পারে। অনেকগুলো প্রকল্পে ঋণ দিলে এতে ঝুঁকি হ্রাস পায়। এছাড়া ঋণ ফেরতের নিশ্চয়তা স্বরূপ প্রদত্ত জামানতও ব্যাংককে অবশ্যই বিবেচনা করতে হয়।