উদ্দীপকে A ও B ব্যাংকের মধ্যে তুলনামূলক পার্থক্য দেখাও।
উত্তর: উদ্দীপকে A ও B ব্যাংকের মধ্যে প্রধান পার্থক্য হলো A ব্যাংক শাখা ব্যাংকিং পদ্ধতি এবং B ব্যাংক একক ব্যাংকিং পদ্ধতি অনুসরণ করে।শাখা ব্যাংকিং পদ্ধতি বলতে কেন্দ্রীয় অফিসের অধীনে অনেকগুলো শাখা পরিচালনা করাকে বোঝায়। অপরপক্ষে একক ব্যাংকিং পদ্ধতি বলতে একটি মাত্র অফিসের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনাকে বোঝায়।উদ্দীপকে A ব্যাংকের একই নামে অনেক শাখা আছে। অর্থাৎ A ব্যাংকটি হলো শাখা ব্যাংক। অপরদিকে B ব্যাংক একটি মাত্র অফিস নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে। অর্থাৎ B ব্যাংকটি হলো একক ব্যাংক।এখানে B ব্যাংকের কার্যক্রম একটি নির্দিষ্ট অঞ্চল পর্যন্তই সীমাবদ্ধ। অপরপক্ষে A ব্যাংকের কার্যক্রম অনেকগুলো অঞ্চলে বিস্তৃত। B ব্যাংকটি হলো একটি ক্ষুদ্রায়তন ব্যাংকিং প্রতিষ্ঠান। অপরপক্ষে A ব্যাংকটি হলো একটি বৃহদায়তন ব্যাংকিং প্রতিষ্ঠান। একটি মাত্র অফিস থাকায় B ব্যাংকে অধিক তারল্য (Liquidity Reserve) রাখতে হয়। তবে এক শাখা হতে পাশের শাখায় সহজেই অর্থ নেয়া যায় বিধায় A ব্যাংকে কম তারল্য রাখলেও চলে। একটি মাত্র শাখা থাকায় B ব্যাংকে ঝুঁকি বণ্টন সম্ভব হয় না। অনেকগুলো শাখা থাকায় A ব্যাংক সহজে ঝুঁকি বণ্টন করতে পারে। এতে এক শাখায় লোকসান হলেও তা অন্য শাখার মুনাফার সাথে সমন্বয় করা যায়।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে A ও B ব্যাংকের মধ্যে তুলনামূলক পার্থক্য দেখাও।
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর