কেন্দ্রীয় ব্যাংকটি মুদ্রা প্রচলনসহ কি ধরনের সাধারণ কার্যাবলি সম্পাদন করে তা আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংকটি মুদ্রা প্রচলনের পাশাপাশি, মুদ্রামান, সংরক্ষণ, ঋণ নিয়ন্ত্রণ, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ ইত্যাদি সাধারণ কার্যাবলি সম্পাদন করে।কেন্দ্রীয় ব্যাংক হলো দেশের প্রধান ব্যাংক এবং অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের অভিভাবক। দেশের মুদ্রাবাজার নিয়ন্ত্রণ ও সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যেই এই ব্যাংক গঠন করা হয়।উদ্দীপকে একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের কথা ইঙ্গিত করা হয়েছে। ব্যাংকটি ঐ দেশের মুদ্রার প্রচলন ও মান নিয়ন্ত্রণ করে। আবার, ব্যাংকটি অনেক ব্যাংকের অভিভাবক হিসেবেও দায়িত্ব পালন করে। দেশে ঋণের পরিমাণ কাম্য স্তরে রাখার জন্যও ব্যাংকটি কাজ করে থাকে। ব্যাংক হার নীতি, খোলাবাজার নীতি ইত্যাদি কৌশল প্রয়োগ করে ব্যাংকটি বাজারে ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ করে। এছাড়া মুদ্রার বিনিময় হার দেশের অনুকূলে রাখার জন্য ব্যাংকটি বৈদেশিক মুদ্রার আগমন-নির্গমন নিয়ন্ত্রণ করে। কেন্দ্রীয় ব্যাংকের সম্পাদিত অন্যান্য সাধারণ কার্যাবলিরমধ্যে উপরোক্ত কাজগুলো প্রধান।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
কেন্দ্রীয় ব্যাংকটি মুদ্রা প্রচলনসহ কি ধরনের সাধারণ কার্যাবলি সম্পাদ…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর