কেন্দ্রীয় ব্যাংকটি দেশের অন্য ব্যাংকের জন্য কি ধরনের কার্যাবলি সম্পাদন করে বলে তুমি মনে করো তা আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংকটি অন্য ব্যাংকের জন্য ঋণ প্রদানকারী, ঋণের তদারককারী, নিকাশঘর এবং উপদেষ্টা হিসেবে কাজ করে থাকে।কেন্দ্রীয় ব্যাংক হলো দেশের ব্যাংকিং ব্যবস্থার পরিচালক ও নিয়ন্ত্রক। কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম একটি দায়িত্ব হলো অন্যান্য ব্যাংকের অভিভাবক হিসেবে কাজ করা।উদ্দীপকে কেন্দ্রীয় ব্যাংকটির দায়িত্ব হলো দেশের মুদ্রার প্রচলন ও মান নিয়ন্ত্রণ করা। এছাড়াও ব্যাংকটি দেশের অনেক ব্যাংকের অভিভাবক হিসেবে কাজ করছে।অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কেন্দ্রীয় ব্যাংকটি নিকাশঘরের দায়িত্ব পালন করে। নিকাশঘরে অন্য ব্যাংকসমূহ পারস্পরিক আন্তঃব্যাংকিং লেনদেন নিষ্পত্তি করতে পারে। আবার অন্যান্য ব্যাংকের আর্থিক সংকটে কেন্দ্রীয় ব্যাংক ঋণদানের শেষ আশ্রয়স্থল হিসেবেও কাজ করে থাকে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের ঋণতদারকী, ঋণ আদায়ে সহযোগিতা, উপদেশ ও পরামর্শ প্রদান করে। অর্থাৎ, কেন্দ্রীয় ব্যাংকটি অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে দায়িত্ব পালন করে থাকে।সহায়ক তথ্যনিকাশঘর: নিকাশঘর হলো আন্তঃব্যাংকিং দেনা-পাওনা নিষ্পত্তির প্রক্রিয়া। যেমন: প্রাইম ব্যাংকের একটি চেক যদি এবি ব্যাংক থেকে কোনো গ্রাহক সংগ্রহ করে তাহলে এই লেনদেনটি ব্যাংক দুইটি নিকাশ ঘরের মাধ্যমে নিষ্পত্তি করবে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
কেন্দ্রীয় ব্যাংকটি দেশের অন্য ব্যাংকের জন্য কি ধরনের কার্যাবলি সম্প…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর