অগ্নিজনিত ঝুঁকির বিপক্ষে কিভাবে অগ্নি বিমা কাজ করে? উদ্দীপকের আলোকে আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে অগ্নিজনিত ঝুঁকির বিপক্ষে অগ্নিবিমা আর্থিক নিরাপত্তানিশ্চিত করে।অগ্নিবিমা হলো অগ্নিজনিত বিপদের ঝুঁকি মোকাবিলার একটি আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা। এটি এক ধরনের ক্ষতিপূরণের চুক্তি। উদ্দীপকে ঢাকার মিরপুরে অবস্থিত অনেকগুলো ছোট গার্মেন্টস কারখানার কথা বলা হয়েছে। ছোট ব্যবসা বলে কোনো গার্মেন্টস মালিকই অগ্নিবিমা পলিসি গ্রহণ করেননি। এর মধ্যেই হঠাৎ একদিন বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন ধরায় প্রায় সকল কারখানাই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়। তবে অগ্নিবিমা করা থাকলে গার্মেন্টস ব্যবসায়ীরা এ ধরনের বিপদ মোকাবিলা করতে পারতো। কেননা অগ্নিবিমা চুক্তি এ সকল অগ্নিজনিত বিপদে আর্থিক সহায়তা প্রদান করে। অগ্নিজনিত বিপদের কারণে বিমাগ্রহীতা ক্ষতিগ্রস্ত হলে বিমা কোম্পানি আর্থিক ক্ষতিপূরণ প্রদান করে। এর মাধ্যমে অগ্নিজনিত ঝুঁকির বিপক্ষে বিমাগ্রহীতাকে আর্থিক নিরাপত্তা প্রদান করা।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
অগ্নিজনিত ঝুঁকির বিপক্ষে কিভাবে অগ্নি বিমা কাজ করে? উদ্দীপকের আলোকে…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর