'অগ্নিবিমা ক্ষতিপূরণের চুক্তি' উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: অগ্নিবিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয়।অগ্নিবিমার ক্ষেত্রে দুটি পক্ষের (বিমাকারি এবং বিমাগ্রহীতা) মধ্যে নির্দিষ্ট সম্পত্তির সম্ভাব্য ক্ষতির বিপরীতে আর্থিক সহায়তা প্রদানের চুক্তি সম্পাদিত হয়। অগ্নিজনিত ঝুঁকির হাত থেকে বিমাগ্রহীতাকে আর্থিকভাবে রক্ষা করাই এরূপ চুক্তির উদ্দেশ্য।উদ্দীপকে ঢাকার একটি ঘনবসতিপূর্ণ এলাকা মিরপুরের কথা বলা হয়েছে। এখানে অনেকগুলো ছোট ছোট গার্মেন্টস কারখানা গড়ে উঠেছে। ছোট ব্যবসা বলে কোনো গার্মেন্টস মালিকই অগ্নিবিমা পলিসি গ্রহণ করেননি। আর এ জন্যই বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন ধরায় প্রায় সবাই আর্থিকভাবে কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।গার্মেন্টসগুলো অগ্নিবিমার আওতাভুক্ত হলে তারা সহজেই আর্থিক ক্ষতি মোকাবিলা করতে পারতো। কেননা অগ্নিজনিত বিপদের কারণে বিমাগ্রহীতা ক্ষতিগ্রস্ত হলে অগ্নিবিমার চুক্তি অনুযায়ী তার আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা হয়। অগ্নিজনিত কারণে ক্ষতি হলে বিমাপত্রের ধরন অনুযায়ী ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব। এই ক্ষতির সমপরিমাণ অর্থ বিমাকারি বিমাগ্রহীতাকে প্রদান করলে বিমাগ্রহীতা তার সম্পত্তির পূর্নগঠন করতে পারে। একারণেই অগ্নিবিমাকে ক্ষতিপূরণের চুক্তি বলা হয়।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
'অগ্নিবিমা ক্ষতিপূরণের চুক্তি' উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর