ব্যবসা-বাণ্যিজের প্রসারে ব্যাংক প্রদত্ত ঋণ কতটুকু ভূমিকা পালন করে- ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ব্যবসা-বাণিজ্যের প্রসারে ব্যাংক প্রদত্ত ঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাংক ঋণ বলতে ব্যাংক তার গ্রাহককে যে অর্থসংস্থান করে তাকে বুঝায়। প্রাচীনকাল থেকেই ব্যবসায়ের সাথে ব্যাংক ঋণের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। উদ্দীপকে বলা হয়েছে, কোনো দেশের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাংক তার তহবিল থেকে ব্যবসা প্রতিষ্ঠানকে সুদের বিনিময়ে ঋণ দিয়ে থাকে। ব্যাংক প্রদত্ত ঋণ ব্যবসা প্রতিষ্ঠানের বৃহৎ মূলধন গঠনে সাহায্য করবে। ফলে ব্যবসা-প্রতিষ্ঠানসমূহ সহজেই এবং দক্ষভাবে নতুন নতুন উৎসে বিনিয়োগ করতে পারবে। আবার ব্যাংক প্রদত্ত রপ্তানিকারককে দেয়া মূল্য পরিশাধের নিশ্চয়তা আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার ঘটায়। এছাড়া, শিল্প মালিকেরা ব্যাংক ঋণের মাধ্যমে বিদেশ হতে সহজে যন্ত্রপাতি ও কাঁচামাল সংগ্রহ করতে পারে। এতে দেশের শিল্পোন্নয়নও নিশ্চিত হয়।অর্থাৎ বর্তমান সময়ে ব্যাংক প্রদত্ত ঋণের ভূমিকা ছাড়া ব্যবসা-বাণিজ্যের কার্যক্রম কল্পনাই করা যায় না।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
ব্যবসা-বাণ্যিজের প্রসারে ব্যাংক প্রদত্ত ঋণ কতটুকু ভূমিকা পালন করে- …
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর