উদ্দীপকে আমাদের মুদ্রামান কম হওয়ার পিছনে কোন সমস্যাকে বড় বলে দেখানো হয়েছে।
উত্তর: উদ্দীপকে আমাদের মুদ্রামান কম হওয়ার পিছনে ঋণাত্মক বাণিজ্যের ভারসাম্য (Negative balance of trade) সমস্যাকে বড় বলে দেখানো হয়েছে। ঋণাত্মক বাণিজ্যের ভারসাম্য (Negative balance of trade) বলতে আমদানি বেশি কিন্তু রপ্তানি কম এরূপ অবস্থাকে বোঝানো হয়। এ অবস্থায় বৈদেশিক বাজারে দেশীয় মুদ্রার যোগান বাড়ে। ফলে দেশীয় মুদ্রার মান কমে। উদ্দীপকে আমাদের দেশে রপ্তানির তুলনায় আমদানি বেশি হওয়ার কথা বলা হয়েছে। এ কারণে আমাদের দেশের মুদ্রার মান শক্তিশালী হতে পারছে না। কেননা, কোনো দেশে রপ্তানির তুলনায় আমদানির পরিমাণ বেশি হলে বাণিজ্যের ভারসাম্য ঋণাত্মক হয়। এতে বিদেশের বাজারে আমাদের দেশীয় মুদ্রার যোগান বাড়ে এবং চাহিদা কমে। যার কারণে অধিক পরিমাণ দেশীয় মুদ্রা দিয়ে কম পরিমাণ বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। অর্থাৎ প্রতিকূল লেনদেন ব্যালেন্সের কারণেই দেশীয় মুদ্রার বিনিময় হার হ্রাস পায়।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে আমাদের মুদ্রামান কম হওয়ার পিছনে কোন সমস্যাকে বড় বলে দেখানো…
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর