আমাদের দেশের প্রেক্ষাপটে জনাব শামীমের দ্বারা গৃহীত বিমাপত্রটি অনেক গুরুত্বপূর্ণ এই চুক্তির সপক্ষে তোমার যুক্তি দেখাও।
উত্তর: জনাব শামীমের গবাদিপশু বিমাপত্রটি আমাদের দেশের কৃষিখাতেরঅগ্রগতি ও বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গবাদিপশু দেশের একটি মূল্যবান সম্পদ। গবাদিপশু বিমার মাধ্যমে গবাদিপশুর মৃত্যুতে বা চুরিজনিত কারণে বিমাগ্রহতীকে ক্ষতিপূরণের নিশ্চয়তা প্রদান করা হয়।উদ্দীপকে জনাব শামীমের একটি পশুপালনের খামার রয়েছে। গত বছর এই খামারে মড়কের কারণে তাকে বেশ ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তাই এবার তিনি ১৫০টি গরুর প্রাকৃতিক ও চুরিজনিত ক্ষতিপূরণের জন্য ৮০ লক্ষ টাকার গবাদিপশু বিমাপত্র গ্রহণ করেন।গত বছর গবাদিপশু বিমাপত্র না করায় অনেক গবাদিপশুর মৃত্যুতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে এবার বিমাপত্র থাকায় ৫০টি গরু চুরি হয়ে গেলেও তাকে আর্থিক ক্ষতিতে পড়তে হবে না। কেননা বিমা কোম্পানি এ ক্ষতিপূরণ প্রদান করবে। এরূপ বিমা পলিসি আমাদের দেশের খামার মালিকদেরকে আর্থিকভাবে নিরাপত্তা প্রদান করে। এ বিমার আওতায় পশু মৃত্যু বা অসুস্থজনিত কারণে উদ্ভূত ক্ষতি বিমা কোম্পানি পূরণ করে। এর ফলে জনাব শামীমের মতো খামার ব্যবসায়ীরা নির্বিঘ্নে তাদের ব্যবসায় প্রসার ও কর্মসংস্থান সৃষ্টি করতে পারে।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
আমাদের দেশের প্রেক্ষাপটে জনাব শামীমের দ্বারা গৃহীত বিমাপত্রটি অনেক …
উদ্দীপক
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর