মুন ব্যাংক ও ভেনাস ব্যাংক কর্তৃক সান ব্যাংকের প্রদত্ত প্রস্তাব প্রত্যাখ্যানের যৌক্তিকতা বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে 'মুন ব্যাংক লি.' ও 'ভেনাস ব্যাংক লি.' যৌথভাবে চেইন ব্যাংক গঠনের উদ্দেশ্যে 'সান ব্যাংক লি.' এর প্রস্তাব প্রত্যাখ্যান করে। চেইন ব্যাংকিং পদ্ধতিতে প্রতিটি ব্যাংকের স্বাধীনসত্ত্বা বজায় থাকে। এক্ষেত্রে সমঝোতা ও সহযোগিতার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা হয়।উদ্দীপকে 'সান ব্যাংক লি.' অন্য দুটি বাণিজ্যিক ব্যাংক 'মুন ব্যাংক লি.' ও 'ভেনাস ব্যাংক লি.'-কে গ্রুপ ব্যাংক গঠনের প্রস্তাব দেয়। 'মুন ব্যাংক লি.' ও 'ভেনাস ব্যাংক লি.' এ প্রস্তাব প্রত্যাখ্যান করে। পরবর্তীতে ব্যাংক দুটি যৌথভাবে সহযোগীতার ভিত্তিতে ও একই ব্যবস্থাপনায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে।এখানে একই ব্যবস্থাপনা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে মুন ব্যাংক ও ভেনাস ব্যাংক স্বাধীনভাবেই কার্যক্রম পরিচালনা করছে। অর্থাৎ ব্যাংক দুটি চেইন ব্যাংকিং পদ্ধতি অনুসরণ করছে। এতে প্রতিটি ব্যাংকই নিজস্ব সিদ্ধান্ত ও মতামত অনুযায়ী তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে। ব্যাংক দুটি যদি সান ব্যাংকের অধীনস্থ হতো তাহলে নিজস্ব সত্ত্বা হারাতো। এমনকি যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে সান ব্যাংকের মতামত নিতে হতো। বর্তমানে ব্যাংক দুটির ক্ষেত্রে চেইন ব্যাংকিং ব্যবস্থায় পারস্পরিক সহযোগিতা ও স্বাধীন সত্ত্বা উভয় বৈশিষ্ট্যই বজায় রয়েছে। তাই সান ব্যাংকের প্রদত্ত প্রস্তাব প্রত্যাখ্যানের বিষয়টি যৌক্তিক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
মুন ব্যাংক ও ভেনাস ব্যাংক কর্তৃক সান ব্যাংকের প্রদত্ত প্রস্তাব প্রত…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর