উদ্দীপকে সান ব্যাংক, সাংগঠনিক কাঠামোভিত্তিক কোন ধরনের ব্যাংক গঠনের প্রস্তাব দিয়েছিল? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে 'সান ব্যাংক লি.' সংগঠনিক কাঠামো অনুযায়ী গ্রুপ ব্যাংক গঠনের প্রস্তাব দিয়েছিল। গ্রুপ ব্যাংকিং পদ্ধতিতে একটি বড় ব্যাংক অন্য ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে। বড় ব্যাংকটি অন্য ব্যাংকগুলোর অধিকাংশ শেয়ার ক্রয়ের মাধ্যমে এ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। উদ্দীপকে 'সান ব্যাংক লি.' একটি বাণিজ্যিক ব্যাংক। 'সান ব্যাংক লি.' অন্য দুটি বাণিজ্যিক ব্যাংক 'মুন ব্যাংক লি.' ও 'ভেনাস ব্যাংক লি.'-কে সাংগঠনিক কাঠামোর ভিত্তিতে ব্যাংক ব্যবসায় পরিচালনার ধরন পরিবর্তনের প্রস্তাব দেয়। এক্ষেত্রে সান ব্যাংক চেয়েছিল মুন ও ভেনাস ব্যাংকের অধিকাংশ শেয়ার ক্রয়ের মাধ্যমে ব্যাংক দুটিকে নিয়ন্ত্রণ করতে। অর্থাৎ এ ব্যবস্থায় মুন ও ভেনাস ব্যাংক হতো সান ব্যাংকের অধীনস্থ ব্যাংক, যা গ্রুপ ব্যাংকিং পদ্ধতির সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং, 'সান ব্যাংক লি.' অন্য দুটি ব্যাংককে গ্রুপ ব্যাংক গঠনেরই প্রস্তাব করেছিল।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সান ব্যাংক, সাংগঠনিক কাঠামোভিত্তিক কোন ধরনের ব্যাংক গঠনের …
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর