'D [গণিত] ব্যাংকের সমস্যা সমাধানে তোমার পরামর্শ কী? উদ্দীপকের আলোকে আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে D ব্যাংকের সমস্যা সমাধানের জন্য ব্যাংকটিকে অবশ্যই কাম্য পরিমাণ তারল্য সংরক্ষণ করতে হবে।তারল্য বলতে ব্যাংক কর্তৃক গ্রাহকের অর্থ চাহিবামাত্র ফেরত প্রদানের সামর্থ্য ধরে রাখাকে বোঝায়। পর্যাপ্ত তারল্যের অভাবে ব্যাংক দেউলিয়া হওয়ার আশঙ্কা থাকে।উদ্দীপকে D ব্যাংকটি C ব্যাংকের একটি তালিকাভুক্ত ব্যাংক। D ব্যাংকটি C ব্যাংকের অনুমতি নিয়েই আমানত গ্রহণ এবং ঋণ প্রদান কার্যক্রম শুরু করে। সম্প্রতি গ্রাহকদের প্রয়োজনমতো নগদ অর্থ সরবরাহ করতে D ব্যাংকটি ব্যর্থ হচ্ছে।অর্থাৎ তারল্যের নীতি সঠিকভাবে অনুসরণ না করায় ব্যাংক তারল্য সংকটে পড়েছে। সাময়িকভাবে ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ C ব্যাংক হতে ঋণ নিয়ে তারল্য সমস্যার সমাধান করতে পারে। তবে ব্যাংকটিকে ভবিষ্যতে তার কার্যক্রম চালু রাখতে হলে অবশ্যই বাণিজ্যিক ব্যাংকের অন্যতম মূলনীতি 'তারল্য নীতি' মেনে চলতে হবে। অর্থাৎ ব্যাংকটিকে সবসময় কাম্য পরিমাণ নগদ অর্থ সংরক্ষণ করতে হবে।[সহায়ক তথ্য]তারল্য নীতি: জনগণের কাছ থেকে সংগৃহীত আমানতের একটি নির্দিষ্ট অংশ ব্যাংক নিজের কাছে জমা রাখে। যাতে আমানতকারী চাহিবামাত্র তার অর্থ পরিশোধ করা যায়, যা তারল্য নীতি নামে পরিচিত।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
'D ব্যাংকের সমস্যা সমাধানে তোমার পরামর্শ কী? উদ্দীপকের আলোকে আলোচন…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর