উদ্দীপকে চট্টগ্রাম শিপিং লিমিটেড কোন ধরনের নৌ বিমাপত্র গ্রহণ করেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে চট্টগ্রাম শিপিং লিমিটেড নৌ-বিমার যাত্রার বিমাপত্র গ্রহণ করেছে।যাত্রার বিমাপত্রে মূলত নির্দিষ্ট যাত্রাপথের উল্লেখ থাকে। এই নির্দিষ্ট যাত্রাপথে চলার সময় জাহাজ বা জাহাজস্থ পণ্যের ক্ষতি হলে এ বিমাপত্রের আওতায় ক্ষতিপূরণের নিশ্চয়তা দেয়া হয়।উদ্দীপকে চট্টগ্রাম শিপিং লিমিটেড তাদের তিনটি জাহাজ 'পদ্মা', 'মেঘনা' এবং 'যমুনা'র জন্য 'সীগাল বিমা'কোম্পানি হতে নৌ-বিমাপত্র গ্রহণ করে। এ নৌ বিমাপত্রটি শুধু চট্টগ্রাম লন্ডন রুটে পণ্য পরিবহনের জন্য গৃহীত হয়। অর্থাৎ চট্টগ্রাম লন্ডন যাত্রাপথে কোনো ক্ষতি হলে এ বিমাপত্রের আওতায় ক্ষতিপূরণ প্রদান করা হবে। তাই বলা যায়, চট্টগ্রাম শিপিং লিমিটেডের গৃহীত বিমাপত্রটি নৌবিমার যাত্রার বিমাপত্র।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে চট্টগ্রাম শিপিং লিমিটেড কোন ধরনের নৌ বিমাপত্র গ্রহণ করেছেন…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর