উদ্দীপকে বর্ণিত রয়েল বিমা কোম্পানির টিনার প্রস্তাব প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক ছিল? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে বর্ণিত গাড়িতে টিনার বিমাযোগ্য স্বার্থ না থাকায় বিমা কোম্পানি কর্তৃক টিনার প্রস্তাব প্রত্যাখ্যানের সিদ্ধান্তটি যৌক্তিক। বিমাযোগ্য স্বার্থ বলতে বিমাকৃত বিষয়বস্তুর ওপর বিমাগ্রহীতার আর্থিক স্বার্থকে বোঝায়। এটি বিমাচুক্তির একটি অপরিহার্য উপাদান। উদ্দীপকে বর্ণিত গাড়িটির প্রকৃত মালিক মিনা। তিনি বিদেশ যাওয়ার পূর্বে গাড়িটি টিনার কাছে রেখে যান। টিনা গাড়িটির জন্য রয়েল বিমা কোম্পানিকে অগ্নিবিমা চুক্তির প্রস্তাব দেন। তবে বিমা কোম্পানি তা প্রত্যাখ্যান করে।দুর্ঘটনাজনিত বা অন্য কোনো কারণে গাড়িটি ধ্বংস বা নষ্ট হলে টিনার কোনো আর্থিক ক্ষতি হবে না। বরং গাড়িটির প্রকৃত মালিক মিনা এ আর্থিক ক্ষতি বহন করবে। অর্থাৎ বিমার বিষয়বস্তুতে টিনার কোনো স্বার্থ নেই। এরূপ বিমাযোগ্য স্বার্থ ব্যতিত বিমা চুক্তি বৈধ নয়। তাই রয়েল বিমা কোম্পানি এ চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেয়, যা অবশ্যই যৌক্তিক।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে বর্ণিত রয়েল বিমা কোম্পানির টিনার প্রস্তাব প্রত্যাখ্যান করা…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর