উদ্দীপকে করিম নাদিয়ার নিকট থেকে কোন ধরনের প্রত্যয়পত্র পেয়েছিলেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে করিম নাদিয়ার নিকট থেকে নির্দিষ্ট প্রত্যয়পত্র (Letter of credit) পেয়েছিলেন। নির্দিষ্ট প্রত্যয়পত্র মূলত নির্দিষ্ট মেয়াদের জন্য খোলা হয়ে থাকে। এক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ অর্থের কথাও উল্লেখ থাকে। এরূপ প্রত্যয়পত্র মেয়াদান্তে বা অর্থ পরিশোধিত হলে বাতিল বলে গণ্য হয়। এ প্রত্যয়পত্রকে স্থায়ী প্রত্যয়পত্রও বলা হয়ে থাকে। উদ্দীপকে জনাব করিম হস্তশিল্পজাত পণ্য রপ্তানি করেন। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী নাদিয়া ৬ মাসের মধ্যে পণ্য রপ্তানির জন্য একটি প্রত্যয় পত্র করিমকে প্রেরণ করেন। এই ৬ মাসের মধ্যে কোনো কারণে তিনি মারা গেলেও নাদিয়ার ব্যাংক করিমের বিল পরিশোধ করবে। এরূপ নির্দিষ্ট মেয়াদ অর্থাৎ ৬ মাসের জন্য প্রত্যয়পত্রটি ইস্যু করায় এটি নির্দ্বিধায় নির্দিষ্ট প্রত্যয়পত্র। সুতরাং, করিমের গৃহীত প্রত্যয়পত্রটি ছিলো নির্দিষ্ট প্রত্যয়পত্র।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে করিম নাদিয়ার নিকট থেকে কোন ধরনের প্রত্যয়পত্র পেয়েছিলেন? ব্…
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর