উদ্দীপকে শাহীন-এর ব্যবহৃত কার্ডের নাম কী? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে শাহীনের ব্যবহৃত কার্ডটি হলো ডেবিট কার্ড। ডেবিট কার্ড হলো ইলেকট্রনিক ব্যাংকিং এর একটি পণ্য বা সেবা। এ কার্ড ব্যবহার করে গ্রাহক যেকোনো সময় নগদ উত্তোলন ও পণ্যের মূল্য পরিশোধ করতে পারেন। তবে এক্ষেত্রে গ্রাহকের হিসাবে পর্যাপ্ত পরিমাণ অর্থ থাকতে হয়। উদ্দীপকে শাহীন তার ব্যাংকের কাছ থেকে একটি বিশেষ চুম্বকীয় কার্ড গ্রহণ করেন। কার্ডটি ব্যবহার করে তিনি যে কোনো সময় তার হিসাবে জমাকৃত অর্থ উত্তোলন করতে পারেন। অর্থাৎ তার হিসাবে টাকা থাকা সাপেক্ষে এই কার্ড ব্যবহার করে তিনি নগদ অর্থ উত্তোলন করতে পারবেন। এ সকল বৈশিষ্ট্য বিবেচনায় বলা যায়, তার ব্যবহৃত কার্ডটির সাথে ডেবিট কার্ডের মিল রয়েছে। কেননা ডেবিট কার্ডের গ্রাহকরাই এমন সুবিধা পেয়ে থাকে। তাই বলা যায়, শাহীন ইলেকট্রনিক ব্যাংকিং এর ডেবিট কার্ড সেবাটি গ্রহণ করেছেন।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে শাহীন-এর ব্যবহৃত কার্ডের নাম কী? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর