উদ্দীপকে শাপলা ব্যাংক ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি করছে এবং বলাকা ব্যাংক আমানত থেকে ঋণ সৃষ্টি করছে।বাণিজ্যিক ব্যাংক দুইভাবে ঋণ আমানত সৃষ্টি করে থাকে। প্রথমত, গ্রাহকের জমাকৃত আমানত হতে ব্যাংক ঋণ সৃষ্টি করে। দ্বিতীয়ত, মঞ্জুরকৃত ঋণ হতে ব্যাংক ঋণ আমানত সৃষ্টি করে।উদ্দীপকে শাপলা ব্যাংক মঞ্জুরকৃত ঋণের অর্থ সরাসরি নগদে প্রদান না করে গ্রাহকের হিসাবে জমা করে। অর্থাৎ ঋণের মাধ্যমে ব্যাংকটি আমানত সৃষ্টি করেছে। অপরদিকে বলাকা ব্যাংক তার গ্রাহক জনাব মহসিনের জমাকৃত অর্থ হতে ২০% জমা রেখে বাকি অর্থ জনাব সেলিমকে ঋণ দেয়। অর্থাৎ বলাকা ব্যাংক আমানতের অর্থ হতে ঋণ সৃষ্টি করছে।ঋণের মাধ্যমে আমানত সৃষ্টি প্রক্রিয়ায় ব্যাংক গ্রাহককে সরাসরি ঋণ দেয় না। এজন্যই শাপলা ব্যাংক কনকা লি. কে ঋণ দেয়ার পূর্বে তাদেরকে একটি হিসাব খুলতে বলে। এ প্রক্রিয়ায় মঞ্জুরকৃত ঋণের অর্থ হতে নতুন করে আমানত সৃষ্টি হয়। পরবর্তীতে এ আমানত হতেই ব্যাংকটি কনকা লি. কে ঋণের অর্থ উত্তোলনের সুযোগ দেয়। অপরদিকে আমানতকৃত অর্থ হতে ঋণ সৃষ্টি প্রক্রিয়ায় ব্যাংক আমানতকারীর গচ্ছিত অর্থ হতে নির্দিষ্ট পরিমাণ তারল্য সংরক্ষণ করে বাকি অর্থ ঋণ দেয়। এখানে বলাকা ব্যাংক জনাব মহসিন এর জমাকৃত আমানত হতে ২০% তারল্য সংরক্ষণ করে বাকি অর্থ জনাব সেলিমকে ঋণ প্রদান করেছে। সুতরাং, শাপলা ব্যাংক এবং বলাকা ব্যাংক দুটি ভিন্ন প্রক্রিয়ায় ঋণ আমানত সৃষ্টি করেছে।