উদ্দীপকে উল্লিখিত যে কার্যাবলির কথা উল্লেখ করা হয়েছে তা কি অন্যান্য ব্যাংক করতে পারে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ব্যাংকটির নিকাশঘর কার্যক্রম কেবল কেন্দ্রীয় ব্যাংক দ্বারা পরিচালিত হয় বিধায় তা অন্যান্য ব্যাংক পরিচালনা করতে পারে না।নিকাশঘর হলো কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রিত ও পরিচালিত আন্তঃব্যাংকিং দেনা-পাওনা নিষ্পত্তির স্থান। নির্দিষ্ট এলাকায় অবস্থিত তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যকার চেক, ড্রাফট, বিল প্রভৃতি লেনদেন থেকে সৃষ্ট দায়-দেনা কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে পরিচালিত নিকাশঘর নিষ্পত্তি করে থাকে।উদ্দীপকে উল্লেখ্য ঢাকার ব্যাংকপাড়ায় অবস্থিত কেন্দ্রীয় ব্যাংক দেশের বিভিন্ন অঞ্চলে কার্যালয় স্থাপন করে কার্যক্রম পরিচালনা করছে। তালিকাভুক্ত ব্যাংকের মধ্যকার দেনা-পাওনা নিষ্পত্তির কাজটিও মূলত এ ব্যাংকই করে থাকে।অন্য ব্যাংকসমূহের মুরুব্বি নামে পরিচিত উদ্দীপকের কেন্দ্রীয় ব্যাংকটি নিকাশঘরের কার্যক্রম পরিচালনা করছে। কেন্দ্রীয় ব্যাংক এই কাজটি সম্পাদনে একক অধিকারী প্রতিষ্ঠান। সুতরাং, উপরে উল্লিখিত নিকাশঘরের কাজটি অন্য ব্যাংকসমূহ করতে পারে না।
HSC Finance 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত যে কার্যাবলির কথা উল্লেখ করা হয়েছে তা কি অন্যান্য…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর